Saturday, April 4, 2026

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন গাভাস্কার

Date:

Share post:

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে রোহিত শর্মার দল। তবে তার আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। পাকিস্তানকে দেখে শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন , “ পাকিস্তানকে তাদের দেশে দুটো টেস্টে হারিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে ওরা শক্তিশালী দল। কয়েক বছর আগেও যখন ভারত বাংলাদেশে খেলতে যেত, কড়া টক্কর হত। এখন পাকিস্তানকে হারিয়ে ওদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। ভারতকে হারানোর কথা ভাবছে ওরা।” এখানে না থেমে গাভাস্কার আরও বলেন, “ওদের দলে বেশ কয়েক জন ভাল ক্রিকেটার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশে গিয়ে ওরা আর খেলতে ভয় পায় না। তাই যে দলই ওদের হাল্কা ভাবে নেবে তারা ভুগবে। পাকিস্তান ভুগেছে। ওদের দেখে ভারতের শিখতে হবে। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে।”

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট। পরের টেস্ট হবে কানপুরে। পাকিস্তানকে হারিয়ে তাঁরা যে এ বার ভারতকে হারানোর জন্য নামবেন তা আগেই জানিয়েছেন শাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তরা। এবার ভারতকে সতর্ক করে দিলেন গাভাস্কার।

আরও পড়ুন- জোড়া গোল করেও খুশি নন মেসি, কারণ জানালেন নিজেই


Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...