Saturday, April 4, 2026

নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বাবা! শেষ পর্যন্ত জামিন দিল বম্বে হাইকোর্ট

Date:

Share post:

নাবালিকা (Minor) কন্যাকে ধর্ষণে অভিযুক্ত বাবা! ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বিচারাধীন জেলবন্দি জীবন কেটেছে বছর খানেক। এবার সেই ব্যক্তিকেই জামিনে মুক্তি দিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। মায়ের অনুপস্থিতিতে এই ধর্ষণের (Rape) ঘটনা সামনে আসে ২০২৩ সালে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করতেই এই বিষয়টি সামনে আনে প্রথম পক্ষের  মেয়ে।

থানের মুম্বরা থানায় গত বছর বাবার (Father) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। অভিযোগ, মায়ের অনুপস্থিতিতে নিজের মেয়েকেই ধর্ষণ করছে বাবা। এরপর ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায়। যদিও অভিযুক্ত ব্যক্তির আইনজীবীর দাবি, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হয়েছে তার মক্কেলের বিরুদ্ধে। দাম্পত্য কলহের জেরে রাগ মেটাতেই যাবতীয় অভিযোগ। পাশাপাশি অভিযুক্তের আইনজীবীর দাবি, নির্যাতিতার বয়ানে অসঙ্গতি রয়েছে। তিনি জানান, পারস্পারিক সম্মতিতে বিচ্ছেদ হলেও আর্থিক চাহিদা নিয়ে মতানৈক্যের জেরেই মক্কেলকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মণীশ পিটাল প্রশ্ন করেন, ২০২১ সালে ধর্ষণের ঘটনা ঘটলে, ২০২৩ সালে দ্বিতীয়বার বিয়ে করার পরে মেয়ে ফিরে আসবে কেন বাবার কাছে! অন্যদিকে বিচারপতি আরও বলেন, নির্যাতিতা নিজে জানিয়েছেন যে তিনি বাবার কাছে আসেন মায়ের সঙ্গে মতপার্থক্য হওয়ার কারণে। তাই সব দিক বিবেচনা করে এক বছর জেলবন্দি থাকার পর অভিযুক্ত ব্যক্তিকে জামিনে (Bail) মুক্তি দিয়েছে আদালত। যদিও সরকার পক্ষের উকিল জামিনের বিরোধিতা করেন।









Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...