Saturday, April 4, 2026

লরেন্স বিষ্ণোইকে খুনে মিলবে ১ কোটির টাকার বেশি, ঘোষণা করণী সেনার

Date:

Share post:

ফের লরেন্স বিষ্ণোইকে খুনের ছক।তাকে খুন করার জন্য ‘পুরস্কার’ দেবে করণী সেনা। বর্তমানে জেলবন্দি ‘গ্যাংস্টার’ লরেন্স বিষ্ণোই। রাজপুত প্রভাবিত উগ্র সংগঠন হিসাবে পরিচিত ‘ক্ষত্রিয় করণী সেনা’।তাদের সর্বভারতীয় সভাপতি রাজ শেখাওয়াত একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন। সেকানে তিনি বলেছেন, কোনও পুলিশ আধিকারিক বিষ্ণোইকে খুন করতে পারলে তাঁকে ১ কোটি ১১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা দেওয়া হবে।

শুধুমাত্র তাই নয়, বিষ্ণোইকে ‘এনকাউন্টারের’ মাধ্যমে খুন করতে পারলে ঘাতকের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য ওই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।একটি মাদক পাচার মামলায় অভিযুক্ত বিষ্ণোই।বর্তমানে গুজরাটের সবরমতী জেলে বন্দি রয়েছেন তিনি। সম্প্রতি মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে বিষ্ণোই গোষ্ঠীর।মাসখানেক আগে সলমন খানের বাড়ির সামনে গুলি চলেছিল। সেই ঘটনাতেও অভিযুক্ত বিষ্ণোইয়ের দল। কয়েক দিন আগেই হুমকি দিয়ে জানানো হয়, সলমন ৫ কোটি টাকা না দিলে তার পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। ২০২২ সালের মে মাসে খুন হন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসে ওয়ালা। এই হত্যাকাণ্ডেও নাম জড়ায় বিষ্ণোই গোষ্ঠীর।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে প্রাণ হারান করণী সেনার ওই নেতা। এই খুনের কিছু সময় পরেই বিষ্ণোই গোষ্ঠী হামলার দায় স্বীকার করে।









Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...