Saturday, April 4, 2026

বিগ বি-র বাড়ির সামনে ‘ভুলভুলাইয়া’র মঞ্জুলিকা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Date:

Share post:

বলিউড বিনোদুনিয়ায় (Bollywood Industry) দিওয়ালির অন্যতম আকর্ষণ ‘ভুলভুলাইয়া ৩’ (BhoolBhulaiya 3)। টিজার থেকে ট্রেলার প্রত্যেকটা দৃশ্যে যেমন শিহরণ জেগেছে, তেমনই রহস্য নিয়ে নতুন প্রশ্ন জন্মেছে সিনেপ্রেমীদের মনে। আসল ‘মঞ্জুলিকা’ কে? সিলভার স্ক্রিনে এর উত্তর মেলার আগেই, রিয়েল লাইফে তাঁর দেখা মিলল বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়ির সামনে! কপালে লাল সিঁদুরের টিপ, হাতে ধারালো অস্ত্র, সারা মুখে কালি – ইনি কি সত্যিই ‘মঞ্জুলিকা’? রীতিমতো হুলস্থুল কাণ্ড টিনসেল টাউনে।

‘ভুলভুলাইয়া’ ছবির কথা উঠলেই মঞ্জুলিকা চরিত্র সকলের মনে পড়ে যায়। বিদ্যা বালান (Vidya Balan) যেভাবে প্রত্যেকটা দৃশ্য তাঁর অভিনয় এবং এক্সপ্রেশনে ফুটিয়ে তুলেছিলেন সেখানে দাঁড়িয়ে এই সিনেমার সঙ্গে বা বলা যেতে পারে এই চরিত্রের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ‘ভুলভুলাইয়া ৩’ আসছে নভেম্বরের গোড়ায়। সঙ্গে আবার মাধুরী দীক্ষিত (Madhuri Dikshit)। আসল আত্মা যে কে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ট্রেলারে। এই আবহে বলিউড শাহেনশাহের বাড়ির সামনে ভয়ংকর সাজসজ্জা আর বিচিত্র পোশাকে অজ্ঞাত পরিচয় মহিলার আগমনে ভিড় জমে যায়। এমনিতেই অমিতাভকে একঝলক দেখার আশায় সাধারণ মানুষ উঁকি মারতে চান তাঁর বাড়ির সামনে। এবার সেখানেই দেখা গেল এই মহিলাকে। ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া (Social media) রিয়েল ‘মঞ্জুলিকা’ আখ্যা দিয়েছেন তাঁকে। গোটা বিষয়টা বুঝে উঠতে খানিকটা সময় নিলেও, দ্রুতই বলিউড মেগাস্টারের বাড়ির নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন। তবে ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...