Monday, April 6, 2026

ইডির মামলায় সুজয়কৃষ্ণকে শর্তসাপেক্ষে জামিন হাইকোর্টের, জেল মুক্তি এখনই নয়

Date:

Share post:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। যদিও এখনই জেল মুক্তি হচ্ছে না। এদিন কলকাতা হাইকোর্টের (Calcuttà High Court) বিচারপতি শুভ্রা ঘোষ (Subhra Ghosh) জানান যে অভিযোগের ভিত্তিতে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছিল সেই শাস্তির অনেকটা অংশ তিনি কাটিয়ে ফেলেছেন। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থাও ঠিক নেই। সেই কারণেই শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করা হল। যদিও সিবিআই (CBI) মামলায় গ্রেফতার হওয়ার কারণে এখনই জেল মুক্তি হচ্ছে না অভিযুক্তর। উপরন্ত ইডি মামলায় জামিনের দিনে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (Production Warrent) জারি করল সিবিআই।

নিয়োগ মামলায় কেন্দ্রের দুই এজেন্সি ইডি এবং সিবিআই সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল। তদন্তের নামে কখনও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ আবার কখনও অফিসে তল্লাশি করেও তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে পারেনি গোয়েন্দা সংস্থা। অথচ শাস্তির মেয়াদ যা হওয়া উচিত তার থেকে বেশি সময় তিনি তদন্ত চলার কারণে জেলে কাটিয়েছেন। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। শুক্রবার এজলাস শুরু হতেই বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন, অভিযুক্তকে বেশকিছু শর্তের ভিত্তিতে জামিন দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সুজয়কৃষ্ণকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতের অনুমতি ছাড়া তিনি ফোন নাম্বার বদল করতে পারবেন না বা এলাকা ছাড়তে পারবেন না। পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত সাক্ষী প্রমাণ বিকৃত করা যাবে না। কিন্তু জেল থেকে এখনই বেরোতে পারছেন না তিনিই। হাইকোর্টের রায় ঘোষণার পরই সিবিআই-এর বিশেষ আদালত প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আগামী ৯ ডিসেম্বর অভিযুক্তকে সশরীরে হাজির করানোর জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বলে খবর মিলেছে। পরপর চারদিন গরহাজির থাকার কারণে এই কড়া পদক্ষেপ আদালতের।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...