Saturday, April 11, 2026

ঘরের মাঠে চেন্নাইয়ানের কাছে ৩-০ গোলে হেরে প্লে-অফের আশা কার্যত শেষ লাল-হলুদের

Date:

Share post:

খারাপ সময় কিছুতেই কাটছে ইস্টবেঙ্গল এফসির। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে পয়েন্ট টেবিলে নিচে থাকা চেন্নাইয়ান এফসির কাছে ৩-০ গোলে হারল অস্কার ব্রুজোর দল। আর এই হারের ফলে এবছরও লাল-হলুদ শিবিরের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা একপ্রকার কঠিণ হয়ে দাঁড়াল ইস্টবেঙ্গলের সামনে। বলা ভাল প্লে-অফের আশা আর নেই বললেই চলে। তবে এদিন ম্যাচে নামেন নতুন বিদেশি মেসি। সেভাবে দাগ কাটতে পারলেন না তিনি।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি-আক্রমণের লড়াই। তবে ম্যাচের ১৩ মিনিটে আত্মঘাতি গোলে ১-০ পিছিয়ে পড়ে লাল-হলুদ। নিশু কুমারের আত্মঘাতি গোলে পিছিয়ে যায় অস্কারের দল। তবে এরপরই যেন আক্রমনাত্মক হয়ে ওঠে চেন্নাইয়ান। যার ফলে ম্যাচের ২১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় চান্নাইয়ান। চেন্নাইয়ানের হয়ে ২-০ করেন উইলমার জর্ডন। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে তাহকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন করেন অস্কার। মাঠে নামেন নতুন বিদেশি মেসি। এবং চোট কাটিয়ে মাঠে নামেন আনোয়ার আলি। দ্বিতীয়ার্ধে কিছুটা চেপে ধরে লাল-হলুদ। তবে ম্যাচের শেষ মুহুর্তে ফের গোল হজম করে ইস্টবেঙ্গল। ম্যাচের অতিরিক্ত সময়ে চেন্নাইয়ানের হয়ে ৩-০ করেন চিমাচুকু। ম্যাচের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-হলুদের লালচুংনুঙ্গার।

আরও পড়ুন- ফের হার মহামেডানের, হায়দরাবাদের কাছে হারল ৩-১ গোলে

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...