Wednesday, April 1, 2026

৮ বছর পর মিলল সুবিচার! বজবজ ডাকাতি-গণধর্ষণ মামলায় যাবজ্জীবন ৩ অভিযুক্তর

Date:

Share post:

আট বছর পর সুবিচার পেল নির্যাতিতার পরিবার। বজবজ ডাকাতি-গণধর্ষণ মামলায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুরের সেকেন্ড ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক। প্রসঙ্গত এই মামলায় জড়িত ছিল চারজন। একজনের আগেই মৃত্যু হওয়ার কারনে তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

বছর আটেক আগের ঘটনা। ২০১৭ সালের ৩০ জানুয়ারি বজবজের বিশুখারা গ্রামের এক বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢোকে একদল দুষ্কৃতী। অভিযোগ ওঠে, দুষ্কৃতীরা প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ এবং সোনার গয়না লুট করে। পরে স্বামী ও ৬ বছরের শিশুর সামনেই গৃহকর্ত্রীকে ধর্ষণ করে। এই ঘটনায় বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে পুলিশ। এরপর ডায়মন্ড হারবার জেলা পুলিশের সহযোগিতায় নোদাখালির বাসিন্দা তিন যুবককে আটক করে পুলিশ। তাদের থেকে ডাকাতির বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়। তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ফলতার বাসিন্দা আরও দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের থেকেও উদ্ধার হয় নগদ টাকা, মোবাইল ফোন এবং গয়না। নির্যাতিতা ম্যাজিস্ট্রেটের সামনে অভিযুক্তদের চিহ্নিত করেন। বিচারপর্ব চলাকালীন মৃত্যু হয় বছর চল্লিশের অভিযুক্ত ইমাম শেখের। বিচারপর্ব শেষে আলিপুর সেকেন্ড ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক অয়ন মজুমদার এক অভিযুক্তকে বেকসুর খালাস দেন। শেখ রমজান, আবদুল হামিদ মোল্লা, ধানু শেখকে দোষী সাব্যস্ত করে আদালত। তাদের যাবজ্জীবন সাজার নির্দেশ দিলেন বিচারক।

আরও পড়ুন- বাংলার পরে দিল্লি! ভুয়ো ভোটার নিয়ে মমতার সুরেই আক্রমণ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...