Saturday, April 4, 2026

‘বিরাট ভাগ্যবান আউট হননি, নাহলে হাফ সেঞ্চুরিও করতে পারত না’, বললেন গাভাস্কর

Date:

Share post:

২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান বিরাট কোহলি। শতরানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এক্ষেত্রে বিরাট নাকি ভাগ্যবান। সুনীল গাভাস্করের মতে বিরাট ভাগ্যবান। নাহলে পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরিও করতে পারতেন না কোহলি। গাভাস্করের মতে, পাকিস্তানি ক্রিকেটারদের অজ্ঞতার জেরেই বেঁচে গিয়েছেন বিরাট।

ঘটনার সূত্রপাত, ভারত-পাক ম্যাচের ২১তম ওভারে একটি বল অহেতুক হাত দিয়ে ধরেন বিরাট কোহলি। হ্যারিস রউফের বলে কোহলি একটি সিঙ্গেল নিয়েছিলেন। বাউন্ডারির ধার থেকে পাক ফিল্ডারের ছোড়া বল হাত দিয়ে ধরে নেন তিনি। মজার কথা হল, ওই বলটি যেদিকে যাচ্ছিল, সেদিকে সেভাবে ব্যাকআপও ছিল না পাকিস্তানের। বাবর আজম ছুটছিলেন ব্যাক-আপের জন্য। গাভাস্কর মনে করছেন, বিরাট যেভাবে অহেতুক হাত দিয়ে বলটা ধরেছিলেন, সেটা নিয়ম বিরুদ্ধ। পাকিস্তান ক্রিকেটাররা একটি ক্রিকেটীয় জ্ঞান দেখিয়ে আবেদন করলেই বিপদে পড়তে পারতেন বিরাট। ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য তাঁকে আউটও দিতে পারতেন আম্পায়াররা।

এই নিয়ে গাভাস্কর বলেন, “ বিরাট তো হাত দিয়ে বলটা ধরে নিল। পাকিস্তান যদি আবেদন করত, তাহলে এটা ফিল্ডিংয়ে বাধাদানের শামিল হত। কিন্তু ওরা আবেদন করেনি। তবে বলটিতে কেউ ব্যাকআপও ছিল না। ভারত একটা বাড়তি রানও পেতে পারত। অহেতুক ওই বলটি হাত দিয়ে ধরার কোনও দরকার ছিল না বিরাটের। ভাগ্য ভালো যে পাকিস্তানিরা আবেদন করেননি।”

ক্রিকেটের নিয়ম বলছে, কোনও ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে ফিল্ডারদের রান আউট বা ক্যাচ নিতে বাধা দেন, তাহলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড বা ফিল্ডিংয়ে বাধাদানের অভিযোগে তাঁকে আউট দেওয়া যেতে পারে।

আরও পড়ুন- ‘বিরাটের সঙ্গে কোন তুলনাই চলে না বাবরের’, ভারতের কাছে পাকিস্তান হারতেই বাবরকে নিয়ে মুখ খুললেন শোয়েব

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...