Wednesday, March 25, 2026

বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে অভব্য আচরণ! মার্শাল দিয়ে বের করা হল বিজেপির ২ বিধায়ককে

Date:

Share post:

বিধানসভায় (Assembly) অধ্যক্ষের সঙ্গে অভব্য আচরণ! মার্শাল দিয়ে বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওঁকে বের করে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক দীপক বর্মন-সহ কয়েকজনকেও। মার্শালকে নির্দেশ দেওয়ার পরেই বাকি বিজেপি বিধায়করাও অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

সোমবার বিজেপির (BJP) হিরণ চট্টোপাধ্যায় বক্তব্য রাখাকালীন তাঁর সময় পেরিয়ে গিয়েছে জানিয়ে মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন শঙ্কর ঘোষরা। চূড়ান্ত অভব্য আচারণের কারণে তাঁদের বের করে দেওয়া হয় বলে সূত্রের খবর।

তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের অভিযোগ, স্পিকারের চেয়ারকে অপমান করা হয়েছে। এই মর্মে নোটিশও দেন তিনি। বলেন, বিধানসভার রুল ৩৪৮ অনুযায়ী বিজেপি বিধায়ক দীপক বর্মনকে ৩০ দিন বা এই অধিবেশনের বাকি দিনের জন্য সাসপেন্ড করা হোক। ধ্বনি ভোটে সেই নোটিশ পাশ হলে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...