Tuesday, February 24, 2026

বিচারপতির বাড়িতে টাকার পাহাড়, অব্যবস্থা শোধরাতে সর্বদল বৈঠকের ডাক ধনখড়ের

Date:

Share post:

বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হয়েছে কুবেরের ধন। বিচারব্যবস্থায় দুর্নীতির এই কালো ছায়ায় উত্তাল সংসদের অধিবেশনও। এই ইস্যুতে সরব হয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়। সোমবার রাজ্যসভার শাসক ও বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি ডাক দিয়েছেন সর্বদলের।

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের ডাকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টেয় সর্বদল বৈঠক হবে। সোমবার বিচারপতির বাসভবন ও বাগান থেকে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধারের ঘটনায় জগদীপ ধনখড়ের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার নেতা জেপি নাড্ডা ও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। ছিলেন অন্যান্য দলের রাজ্যসভার নেতারাও। সেখানে আলোচনার পর এই ইস্যুতে সর্বদল বৈঠক ডাকার বিষয়ে সম্মত হন সকলে। সেইমতোই এদিন জগদীপ ধনখড় বিচারপতি ভার্মার বাড়ি থেকে নগদ উদ্ধারের ঘটনায় আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকলেন। সর্বদল ডাকার বিষয়ে সম্মত শাসক ও বিরোধী দুইপক্ষই। ধনখড় বলেন, প্রধান বিচারপতির উদ্যোগে কোনওকিছু না লুকিয়ে সমগ্র ঘটনা জনসমক্ষে আনা হয়েছে। স্বাধীনতার পর এটা প্রথমবার হল। যা ঘটেছে তা ঠিক নয়। এই অব্যবস্থা অবিলম্বে শোধরানো প্রয়োজন। তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালীন রাজ্যসভা চেয়ারম্যান বিকেল সাড়ে চারটেয় সর্বদল বৈঠক ডাকলেন। শাসক ও বিরোধী সমস্ত দলের নেতাদের নিয়ে নিজের চেম্বারে এই বৈঠক করবেন চেয়ারম্যান জগদীপ ধনখড়।

আরও পড়ুন- পানাগড়-কাণ্ডে অভিযোগের প্রকৃতি নিয়েই প্রশ্ন তুলল রাজ্য

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...