Wednesday, April 1, 2026

কাঁথি সমবায় কৃষি-গ্রামীণ ব্যাঙ্কের ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবির মামলা খারিজ হাই কোর্টে

Date:

Share post:

কাঁথি সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচনে রাজি নয় কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার, হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই মামলার কোনও গ্রহণযোগ্যতাও নেই। শনিবার কাঁথির কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনের আগে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এটা জনস্বার্থ মামলা নয়। প্রয়োজনে সুপ্রিম কোর্টে (Supreme Court) যেতে পারেন মামলাকারী।

কাঁথির কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে (Election) ব্যাপক গোলমাল হতে পারে- এই আশঙ্কা কথা জানিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক স্বপন বেরা। এই কারণে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানান।

কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে এর আগে মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই উদাহরণ দেখিয়ে ওই এলাকায় সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হয়। মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য, ফের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের পক্ষে সওয়াল করেন। পাল্টা রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, শুধু অনুমান করলেই হয় না। কেন কেন্দ্রীয় বাহিনী চাওয়া হচ্ছে প্রমাণ দিতে হবে। পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে বলে দাবি করে এজি কিশোর দত্ত।

দুপক্ষে শোনার পরে শুধু কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আবেদন নাকচ নয়, মামলাটিই খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related articles

৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, মিছিল করে সার্ভে বিল্ডিং যাবেন দলনেত্রী: সূচি প্রকাশ তৃণমূলের

নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে (Trinamool Congress) জানানো হয়েছে, আগামী...

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...