Wednesday, April 1, 2026

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

Date:

Share post:

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো ভারতের জন্য সুখবর। পাকিস্তানের (Pakistan) সিন্ধ প্রদেশের বাদিনে অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে খুন হলেন লস্করের (LeT) দ্বিতীয় শীর্ষনেতা সইফুল্লাহ খালিদ।

ভারতে একাধিক সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে ছিল এই সইফুল্লাহ। ২০০৬ সালে নাগপুরে আরএসএস (RSS) সদর দফতরে হামলার নেপথ্যের নাম ছিল এই সইফুল্লাহ খালিদ ওরফে আবু সইফুল্লাহর (Abu Saifullah)। এছাড়াও ২০০৫ সালের বেঙ্গালুরু আইআইএসসি-তে (IISc, Bengaluru) হামলা ও রামপুরে সিআরপিএফ (CRPF) সেনা ছাউনিতে হামলার মাস্টারমাইন্ডও ছিল এই সইফুল্লাহ। সম্প্রতি নেপালে একটি নতুন লস্কর সংগঠন তৈরির কাজ চালাচ্ছিল সে, জানা গিয়েছে গোয়েন্দা সূত্র।

সম্প্রতি লস্কর (LeT) সূত্রে জানা যায়, তার বিভিন্ন কার্যকলাপে লাগাম টানার প্রক্রিয়া চালানো হচ্ছিল। তার বিরোধিতা করছিল লস্করেরই একাংশ। যদিও লস্করের তরফে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। নিরাপত্তার স্বার্থে সম্প্রতি সে নিজের কর্মক্ষেত্র বাদিন জেলার মাটলি শহরে সরিয়ে নিয়েছিল বলেও জানা গিয়েছে।

রবিবার পাকিস্তানের (Pakistan) সিন্ধ প্রদেশের বাদিনে নিজের বাড়ি থেকে বেরোনোর পরই খুন হয় আবু সইফুল্লাহ (Abu Saifullah)। অজ্ঞাত পরিচয় আততায়ীরা তার বাড়ি থেকে বেরোনোর অপেক্ষা করছিল। ফাঁকা জায়গায় খুব কাছ থেকে তাকে গুলি করে মারা হয় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোনোভাবে ভারতের কোন যোগের কথা জানানো হয়নি ভারত সরকারের তরফে।

Related articles

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...