Thursday, March 12, 2026

ব্যর্থ ফেডারেশনের পরিকল্পনা, আইএসএলের পরেই হবে সুপার কাপ

Date:

Share post:

এফএসডিএলের(FSDL) আপত্তি এবং ক্লাব গুলোর অনিচ্ছাতেই ফেডারেশনের(AIFF) সিদ্ধান্ত বদল। আইএসএলের(Indian Super League) আগে হচ্ছে না এবারের সুপার কাপ(Super Cup)। সুপার কাপকেই এবার ফেডকাপ হিসাবে করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)। সেইমতো প্রস্তুতিও নিতে শুরু করেছিল তারা। এই সুপার কাপ দিয়েই মরসুম শুরু করার কথা ভাবলেও, শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্ত বদলের পথেই হাঁটতে হচ্ছে ফেডারেশনকে। আইএসএলের(Indian Super League) পরেই হবে সুপার কাপ।

সবকিছু ঠিকঠাক চললে আগামী ১২ কিংবা ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের আইএসএল। ফেডারেশন ঠিক করেছিল তার আগেই হবে এবারের সুপার কাপ(Super Cup)। কিন্তু এফএসডিএলের তাতে আপত্তি রয়েছে। সেইসঙ্গে ফ্র্যাঞ্চাইজি গুলোও খুব একটা আগ্রহ দেখায়নি বলেই শোনা যাচ্ছে। আইএসএল এই মুহূর্তে দেশের প্রধান লিগ। তার একমাস আগে এই লিগ খেলতে গেলে অনেকেই চোট আঘাতের আশঙ্কা করছে। সেই কথা জানানোও হয়েছে। এরপরই এফএসডিএলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আইএসএলের আগে সুপার কাপ করা যাবে না।

আর তাতেই আবারও একবার পিছু হাটতে হল ফেডারেশনকে। এছাড়ও সেই সময় এএফসির ম্যাচের সূচী রয়েছে। এছাড়া গোয়ার খেলা রয়েছে। সব দিক বিবেচনা করেই এবারও সূচী না বদলের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। অন্যদিকে আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে আইএসএল। তবে তারিখ এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। ১২ কিংবা ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের আইএসএল।

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...