Sunday, March 15, 2026

বাংলায় SIR-এ ঢাকে কাঠি! ইঙ্গিত নির্বাচন কমিশনের

Date:

Share post:

বিএলও-দের প্রশিক্ষণ, ভোটার তালিকা নিয়ে একাধিক নির্দেশিকা। সম্ভাবনা সত্যি করে অগাস্টেই কী শুরু হচ্ছে বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনী (SIR)? সম্ভাবনা উস্কে দিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO, Election Commission) নতুন বিজ্ঞপ্তি। একেবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কায়দায় বিহার এসআইআর নিয়ে তথ্য পেশ করে নিজেদের স্বচ্ছ দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই ধাঁচেই জারি বিজ্ঞপ্তি।

১ অগাস্ট ঘোষণামতো বিহারের সংশোধিত ভোটার তালিকা পেশ করেছে দিল্লির নির্বাচন কমিশন (Election Commission)। সেই তালিকা সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও দাবি করে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২৪ ঘণ্টা পরে ফের সেই তালিকায় কোনও রাজনৈতিক দল বা কেউ ব্যক্তিগতভাবে কোনও অভিযোগ দায়ের করেনি, এমন তথ্যও বিজ্ঞপ্তি আকারে জারি করেছে জ্ঞানেশ কুমারের দফতর। যদিও পরে দুদিন ধরে অভিযোগ জমা পড়া শুরু হতেই বন্ধ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি।

এবার দিল্লির নির্বাচন কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জানানো হল ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কোন রাজনৈতিক দলের কাছে কবে কোন জেলার সম্পূর্ণ ও স্বচ্ছ ভোটার তালিকা (electoral roll) তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দাবি করা হল তথ্য তুলে, এই তালিকা নিয়ে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তি কোনও অভিযোগ সরকারিভাবে দায়ের করেননি।

আরও পড়ুন: শাহকে সাংগঠনিক রদবদলের ফর্দও ধরিয়ে আসবেন শমীক

২০২৪ লোকসভা নির্বাচনের আগে নভেম্বরে খসড়া তালিকা (draft electoral roll) দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলিকে। তার দরুণ ৩৪,১৮,৩৫৩টি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগ খতিয়ে জানুয়ারি মাসে ফের দলগুলির হাতে তালিকা তুলে দেওয়া হয়। তারপরে আর কোনও দলের কোনও অভিযোগ নেই, আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে রাখল কমিশন। এরপরেই যে নতুন করে তালিকা সংশোধন (SIR) শুরু করবে কমিশন (Election Commission), রাজনৈতিক দলগুলির কাছে হিসাব পেশের তথ্যে সেই আশঙ্কাই সত্যি হওয়ার সম্ভাবনা।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...