Tuesday, February 3, 2026

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানেই দৌড়ে পিছিয়ে গেলেন সুশীলা, তবে জনপ্রিয়তার শীর্ষে কে?

Date:

Share post:

নেপালের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসাবে এবার অন্য নাম, কুল মান ঘিসিং। প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরুক, গণবিক্ষোভে নেপালের কেপি শর্মা ওলি সরকারকে সরানো আন্দোলনকারীরা এমনটাই দাবি করছে। নেপালে বিদ্যুতের দীর্ঘমেয়াদি ঘাটতি দূর করার পেছনে অনেকটাই অবদান রয়েছে তাঁর। ১৯৯৪ সালে ঘিসিং দেশের বিদ্যুৎ বোর্ডে যোগ দিয়েছিলেন। নেপালের জলবিদ্যুৎ প্রকল্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৬ সালে বিদ্যুৎ বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। সে সময় মারাত্মক বিদ্যুৎবিভ্রাটে ভুগছিল নেপাল। দিনে ১৮ ঘণ্টাও লোডশেডিং অবিশ্বাস্য কিছু ছিল না। সেই পরিস্থিতিতে বিদ্যুৎ বোর্ডের হাল ধরেছিলেন ঘিসিং। সহজেই মিটিয়ে দিয়েছিলেন দেশের বিদ্যুৎসঙ্কট। এবার সেই ঘিসিংকেই প্রধানমন্ত্রী পদের জন্য চাইল ‘জেন-জ়ি’। বৃহস্পতিবার এই দাবি সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে তাঁরা। তাঁকে ‘দেশপ্রেমিক’ এবং জনপ্রিয় বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা শুরু হয়েছে নেপালে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রধান বিচারপতি সুশিলা কার্কির নাম প্রস্তাব করেছিল তরুণরা। দেশটির অন্তবর্তী সরকার প্রধান কে হবেন এই নিয়ে আগে একটি ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেয় প্রায় ৫ হাজার মানুষ। প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বালেন শাহ জনপ্রিয়তার শীর্ষে থাকলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি ফোন ধরেননি বলেই জানানো হয়। সেক্ষেত্রে অন্যদের নাম আলোচনায় এলে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন সুশিলা কার্কি। তাঁর কাছে এর আগে ওই প্রস্তাব দেওয়া হলে তিনি কমপক্ষে ১ হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। কিন্তু দেখা গিয়েছিল বাস্তবে তিনি ২ হাজার ৫০০ জনের স্বাক্ষর পেয়েছেন। কার্কি সবচেয়ে বেশি সমর্থন পেলেও ভার্চুয়াল মিটিংয়ে অন্যদের নাম উঠে আসে। এর মধ্যে নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান কুলমান ঘিসিং, যুব নেতা সাগর ধাকাল ও ধারানের মেয়র হারকা সামপাঙ অন্যতম।

প্রসঙ্গত, নেপালের রাজধানী কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুরে কার্ফু কিছুটা হলেও শিথিল করেছে সেনা। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত জরুরি কাজের জন্য সাধারণ মানুষ বাইরে বেরোতে পারবেন বলে জানানো হয়েছে । বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও এই ছাড় থাকবে। এই ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে নেপালের দোকানবাজারগুলিতে সাধারণ মানুষের সমাগম নজরে পড়ার মত ছিল। বৃহস্পতিবার কয়েকদিনের তুলনায় অনেকটাই শান্ত রয়েছে নেপাল। রাস্তায় টহল দিচ্ছে সেনা।

আরও পড়ুন – সুপার সিক্সে সহজ জয়, চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...