Friday, April 10, 2026

নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী! আটক ছেলে ও জামাই

Date:

Share post:

ফের খুন কলকাতায়! উদ্ধার বৃদ্ধের দেহ। শনিবার সকালে গলফ গ্রিন (golf green murder), ৩০ কলাবাগান লেন নিজের বাড়িতে সিঁড়ির কাছেই স্থানীয়রা ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তাঁরা এসে দেখেন বৃদ্ধর মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বৃদ্ধকে খুন (golf green murder) করা হয়েছে বলে অনুমান পুলিশের। বৃদ্ধ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন। মাত্র ১০ দিন আগে বৃদ্ধের মেয়ে বিয়ে হয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, ঘটনার নেপথ্যে মৃতের জামাই। ইতিমধ্যে জামাই ও মৃতের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী! ভিডিও প্রকাশ্যে

ওই বাড়িতেই একটি ঘরে শয্যাশায়ী ছিলেন মৃতের স্ত্রী। পুলিশ আধিকারিকরা মনে করছেন সিঁড়ির উপর থেকে বৃদ্ধকে ঠেলে ফেলে খুন করা হয়েছে। তবে মোটিভ কী, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

_

_

_

_

_

_

_

 

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...