Friday, April 10, 2026

রোজভ্য়ালি আর্থিক মামলা: প্রাথমিক নথিতেই সিদ্ধান্তের ইঙ্গিত হাই কোর্টের

Date:

Share post:

আর্থিক বেনিয়মের মামলায় আমানতকারীদের তরফে আগেই অভিযোগ করা হয়েছিল তদন্তকারী কমিটির আর্থিক বেনিয়ম নিয়ে। রোজভ্যালি (Rose Valley) সংস্থার আর্থিক বেনিয়মে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যে কমিটি গঠিত হয়েছিল, তার বিরুদ্ধেই এই অভিযোগ। সেই মামলার শুনানিতে এবার প্রাথমিক নথি ও তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে টাকা ফেরানোর জন্য গঠিত কমিটি দিয়ে আর কাজ করানো নিয়েই সন্দেহ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার চাঞ্চল্যকরভাবে এই মামলার শুনানিতে হাজির হন ওই কমিটির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ। কমিটির আইনজীবীরা থাকলেও তিনি নিজেই সওয়াল শুরু করেন। তিনি দাবি করেন, এখন যে প্রযুক্তিতে নথি যাচাই হচ্ছে তাতে আরও ১৫-২০ বছর লেগে যাবে। তাই এআই (AI) প্রযুক্তি ব্যবহারের অনুমতি চাই।

আরও পড়ুন: নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

তবে এখনই আদালত সেই দাবিকে মান্যতা দিতে রাজি হয়নি। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, এই কমিটির কাজকর্ম নিয়ে অনেক রকম অনিয়মের কথা উঠে এসেছে। ফলে এখনই আদালত এই নিয়ে কোনও নির্দেশ দেবে না। আগামী সপ্তাহে আপনার মামলা শুনানি হবে। শুক্রবারের শুনানিতে কমিটির কর্ণধারের সওয়ালের পরে আদালতের পর্যবেক্ষণ, আপনাদের আইনজীবী আছেন। আপনি না এসে তাঁদের দিয়ে শুনানি করুন। আপনি করলে আমরাও অস্বস্তিতে পড়ব।

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...