Saturday, March 21, 2026

অ্যাপের প্রচারক হিসাবে কীভাবে আর্থিক লেনদেন: দিল্লিতে প্রশ্ন মিমিকে

Date:

Share post:

অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের ক্রীড়াবিদ, খেলোয়াড় থেকে অভিনেতারা। সেই সব অনলাইন বেটিং অ্যাপের (online betting app) নামের সঙ্গে জুড়েছে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা। এবার সেই সংক্রান্ত মামলায় একের পর এক সেলিব্রিটিদের তলবের প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED)। সোমবার সংস্থার তলবে সাড়া দিয়ে যাবতীয় নথি নিয়ে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজির অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

অনলাইন বেটিং অ্যাপ আই-এক্স-বেট সংস্থার অ্যাম্বাসডর পদে ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই সংস্থার সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য নিয়ে সোমবার তাঁকে দিল্লিতে তলব করা হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য নিয়ে নিজের আইনজীবীর সঙ্গে ইডির (ED) সদর দফতরে দেখা করেন মিমি (Mimi Chakraborty)। কিভাবে এই আর্থিক লেনদেন হয়েছিল, তাঁর সঙ্গে কিভাবে যোগাযোগ করা হয়েছিল এবং কোন অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছিল, এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে।

এর আগে এই অ্যাপেরই আর্থিক দুর্নীতির মামলায় ইডি তলব করেছিল ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সুরেশ রায়না (Suresh Raina) এবং শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। সেক্ষেত্রেও একইভাবে আর্থিক লেনদেনের তথ্য যাচাই করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বেটিং অ্যাপটির বিরুদ্ধে বহু মানুষের আর্থিক প্রতারণা এবং এর থেকে রোজগারের টাকা বেআইনিভাবে বিদেশে লেনদেনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: যাত্রীদের সঙ্গে লুকোচুরি! ফের একবার সপ্তাহের প্রথম দিন মেট্রো দুর্ভোগ শহরে

এই একই অ্যাপের মামলায় এর আগে সমন পাঠানো হয়েছিল বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরাকেও। মঙ্গলবার তাঁকে ফের বেলা ১১ টায় তলব করা হয়েছে। মঙ্গলবারই বলিউডের অভিনেত্রী উর্বশী রৌতেলাকেও তলব করা হয়েছে।

Related articles

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...