Saturday, April 11, 2026

পিছিয়ে গেল গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ- আবেদনের সময়সীমা! 

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নবম-দশম এবং একাদশ – দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরই এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের আবেদন (Grp C & Grp D application) জমা নেওয়ার পালা। তবে এসএসসি সূত্রে জানানো হয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। পিছিয়ে যাচ্ছে সময়সীমা।

রাজ্যজুড়ে গ্রুপ সি (Group C) পদে নিয়োগের জন্য ২৯৮৯টি এবং গ্রুপ ডি (Group D) পদে নিয়োগের জন্য ৫৪৮৪ টি শূন্যপদ রয়েছে। সুপ্রিম নির্দেশ মেনে নবম- দশম ও একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার পর এবার অশিক্ষক কর্মীদের নিয়োগ পরীক্ষার হওয়ার কথা। কিন্তু স্বচ্ছ ত্রুটিহীন পরীক্ষার কথা মাথায় রেখে কমিশন এই ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। প্রথমে জানা গেছিল ১৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। গ্রুপ সি – গ্রুপ ডি পদে আবেদনের নতুন সময়সীমা খুব শীঘ্রই জানাবে এসএসসি।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...