Saturday, April 11, 2026

আর কতো? গুজরাটে মৃত্যু বাংলার শ্রমিকের

Date:

Share post:

মোদির রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাঙালি শ্রমিকের। মালদহ বৈষ্ণবনগর থানার ভাঙ্গাটোলা গ্রামের বাসিন্দা শ্যামনাথ সিংহ(২৪) গুজরাটের আহমেদাবাদে বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। অভিযোগ, বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যামনাথের প্রাণহানি হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন শ্যামনাথ। তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবারের সদস্যরা।

মাত্র তিন মাস আগে আহমেদাবাদ গিয়েছিলেন শ্যামনাথ। মৃতের বাড়িতে রয়েছে তাঁর স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ বাবা-মা। মৃতের স্ত্রী কল্পনা সিংহ বলেন, এভাবে শ্যামনাথের মৃত্যুর কথা মেনে তেই পারছেন না তিনি। এখন কীভাবে সংসার চলবে সেই নিয়ে চিন্তায় মৃতের স্ত্রী।

আরও পড়ুন: মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক! পুলিশের গুলিতে মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

বিজেপিশাসিত প্রতিটি রাজ্যে বাঙালিদের হেনস্থা-অপমান চলছে। রীতিমতো বিজেপিশাসিত রাজ্যগুলিতে অত্যাচারিত হচ্ছেন বাঙালি শ্রমিকরা। শুধু অত্যাচারিত নন মৃত্যুর ঘটনাও ঘটছে। এবার ফের বাংলার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে প্রশ্ন উঠছে। বিজেপিশাসিত রাজ্যগুলিতে আর কত বাংলার শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটবে?

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...