Saturday, April 11, 2026

বোস্টনে ‘বিনোদিনী’, পদ্মাপাড়ে সেরা ‘পদাতিক’! বিদেশে বাংলা ছবির জয়জয়কার

Date:

Share post:

বাংলার বাঙালির তৈরি ছবি মন জিতল বিদেশের, ফের বঙ্গের সিনেসংস্কৃতির প্রশংসায় পঞ্চমুখ পাশ্চাত্য থেকে প্রতিবেশী রাষ্ট্র। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত বাংলা রঙ্গমঞ্চের প্রথম মহিলা সুপারস্টার বিনোদিনী দাসীর জীবনী অবলম্বনে তৈরি ছবি ‘বিনোদিনী.. একটি নটীর উপাখ্যান’ এবার বোস্টন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (8th IIFFB 2025) বেস্ট ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে ‘সেরা ছবি’র পুরস্কার পেল।

সুখবর শেয়ার করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রীসহ গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক। রামকমল জানিয়েছেন, ‘এক দুয়া’র (Ek Duaa)পর এটি তার দ্বিতীয় পুরস্কার। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জুড়ি মেম্বারদের উদ্দেশ্যেও। এর পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সম্মানিত সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)পরিচালিত ‘পদাতিক’। খুশি বাংলার সিনে প্রেমীরা।

বাংলা বিনোদন জগতের অন্যতম স্টলওয়ার্ড মৃণাল সেনের (Mrinal Sen) বায়োপিক তৈরি করতে কম কাঠখড় পোড়াতে হয়নি সৃজিতকে। কিংবদন্তি চিত্র পরিচালকের নাম ভূমিকায় অভিনয় করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।

ছবি মুক্তি পেতেই পরিচালক ও অভিনেতার কাজের প্রশংসা শোনা যায় সমালোচকদের মুখেও। এবার কাঁটাতার পেরিয়েও সম্মানিত ‘পদাতিক’। ২৩তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ (Dhaka International Film Festival) সেরা ছবির পুরস্কার জিতেছে এই সিনেমা। সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন সৃজিত।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...