Saturday, April 11, 2026

ঝাড়খন্ডে কুড়মি আন্দোলনের জেরে চাকুলিয়ায় আটকে বন্দেভারত, ঝাড়গ্রামে ব্যাহত ট্রেন পরিষেবা

Date:

Share post:

তফশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে শনিবার রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি (Kurmi Protest) সম্প্রদায়। সকাল থেকে গালুডি স্টেশনে বিক্ষোভ অবরোধ দেখাতে থাকেন তাঁরা। যার জেরে চাকুলিয়ায় আটকে যায় বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। পূর্ব মেদিনীপুরের খড়গপুর (East Midnapore, Kharagpur Division) শাখায় বেশ কয়েক জায়গায় রেল অবরোধের জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।

কুড়মি সংগঠনের প্রধান উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশার প্রায় ১০০ টি জায়গায় রেল রাস্তা অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট এই অবরোধকে অসংবিধানিক আখ্যা দিয়েছে আগেই। এদিন সকাল থেকে বিভিন্ন স্টেশনে বাড়তি আরপিএফ মোতায়েন করতে দেখা যায়। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই রাজ্য পুলিশ যে অতিরিক্ত বাহিনী নিয়ে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত, শুক্রবারই তা জানিয়ে দেন রাজ্য পুলিশের এডিজি, আইন শৃঙ্খলা, জাভেদ শামিম। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। তবে কুড়মি সমাজের এই আন্দোলনের আংশিক প্রভাব পড়েছে দক্ষিণ পূর্ব রেল পরিষেবায়। চক্রধরপুর ডিভিশনের সিনি বীরবানে বিক্ষোভ অব্যাহত। ওড়িশার ভাঞ্জপুর স্টেশনে বিক্ষোভের জেরে বাতিল একাধিক ট্রেন।

কুড়মিদের অবরোধ কর্মসূচির জেরে রেল পরিষেবায় কেমন প্রভাব?

  • • হাতিয়া বর্ধমান লোকাল এবং টাটানগর গুয়া টাটানগর আপ ও ডাউন লোকাল বাতিল করা হয়েছে।
  • • গতিপথ নিয়ন্ত্রিত করা হচ্ছে রাঁচি-বারাণসী ও টাটানগর-পাটনা বন্দেভারত এক্সপ্রেসের। তালিকায় রয়েছে হাতিয়া পূর্ণিয়া কোর্ট ও আলাপুজা-ধানবাদ এক্সপ্রেসও।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...