Saturday, April 11, 2026

নিম্নচাপের দুর্যোগ ঘনাচ্ছে সাগরে, শনিতে বৃষ্টি দক্ষিণের জেলায় জেলায় 

Date:

Share post:

মহালয়া থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department), এবার নিম্নচাপের চোখরাঙানির আভাস মিলল পিতৃপক্ষের প্রায় শেষ লগ্নেও। শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ, বেলা বাড়তেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দুপুরের পর ভারী বর্ষণ হতে পারে কলকাতায়।

হাওয়া অফিসের তরফে জানা গেছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের উপরিভাগ পর্যন্ত নিম্নচাপ সক্রিয় থাকার কারণে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে উত্তরের সামান্য হলেও বৃষ্টি কমবে। সম্পূর্ণ উল্টো ছবি দেখা যাবে দক্ষিণবঙ্গে। মহালয়ার দিনভর দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের সব জেলায়। উইকেন্ডে মেঘলা আকাশে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার কারণে ৩২ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রাও চল্লিশের বেশি অনুভূত হচ্ছে।

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...