Saturday, April 11, 2026

ফের IIT খড়্গপুরে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার! এবছরে এ নিয়ে ৬ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

Date:

Share post:

ফের নজরে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)| আরো একবার পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ (student death) উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার দুপুর ২টো নাগাদ বি.আর আম্বেদকর হল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical engineering)-বিভাগের মৃত ওই গবেষক পড়ুয়ার নাম হর্ষকুমার পান্ডে। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের (Jharkand) রাঁচিতে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে| আইআইটি খড়্গপুরের তরফে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করা হয়েছে তবে নেপথ্যে কি আছে সেই নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আরও পড়ুন: শ্বাসরোধ করেই খুন রামপুরহাটের ছাত্রীকে! দেহাংশ না পেয়ে ‘ধর্ষণ’ প্রমাণে সমস্য়ায় পুলিশ

২০২৫ সালেই ৬ জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হলো আইআইটি খড়্গপুরে। এর মধ্যে পাঁচ জনের ক্ষেত্রেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে| জানুয়ারিতে মৃত্যু হয়েছিল শোয়ান মালিকের। মার্চে প্রাণ হারান মহম্মদ আসিফ কামার। এপ্রিলে অনিকেত ওয়ালকর, ১৮ জুলাই মাসে কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ঋতম মণ্ডলের মৃত্যু হয়। ২১ জুলাই রাতে গলায় ওষুধ আটকে প্রাণ হারান চন্দ্রদীপ পওয়ার নামের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। আইআইটি খড়্গপুরের ক্যাম্পাসে পরপর মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...