Saturday, April 11, 2026

উলুবেড়িয়ায় তর্পণে এসে গঙ্গায় এসে তলিয়ে গেল নাবালিকা

Date:

Share post:

মহালয়ার (Mahalaya) দিন ভোর থেকে বিভিন্ন ঘাটে চলেছে তর্পণ। কিন্তু দুর্ভাগ্যবশত উলুবেড়িয়া (Uluberia) কালীবাড়ি ঘাটের কাছে বাবা, মায়ের সঙ্গে গঙ্গার ঘাটে এসে তলিয়ে গেল এক নাবালিকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার।

সূত্রের খবর, আজ ভোরে খড়্গপুরের খোলাবাজার থেকে মা, বাবা ও কয়েকজন আত্মীয়দের সঙ্গে উলুবেড়িয়া কালীবাড়িতে আসে ওই নাবালিকা। নদীতে নামলেই ঘটে বিপত্তি। জোয়ারের সময়ে নদীতে হঠাৎ প্রবল স্রোত আসে। স্রোতের টানে ভেসে যান চার জন। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন বাকিরা। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরি নামিয়ে তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায় নি ওই নাবালিকার। চলছে তল্লাশি অভিযান।

ঘটনাস্থলে পৌঁছেছেন উলুবেড়িয়ার SDPO শুভম যাদব। তিনি এই বিপদে যথাযথ তল্লাশির আশ্বাস দিয়েছেন। দেবীপক্ষের শুরুতেই এমন ঘটনায় শোকগ্রস্ত পরিবার।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...