Saturday, April 11, 2026

কীসের প্রতিদ্বন্দ্বিতা? হেলায় হারিয়ে পাকিস্তানকে চরম কটাক্ষ সূর্যকুমারের

Date:

Share post:

এশিয়া কাপের গ্রুপ পর্বের মতো সুপার-৪ পর্বেও( Asia Cup Super 4) পাকিস্তানকে হেলায় হারিয়েছে  ভারত। বিগত কয়েক বছর ধরেই আইসিসি বা এসিসি ইভেন্টে যখনই পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত তখনই প্রতিপক্ষকে হারিয়েছে। ম্যাচ জিতে প্রতিপক্ষ দলকে কটাক্ষ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakuar Yadav)।

ভারত এশিয়া কাপে পাকিস্তানকে ১২তম বার হারিয়েছে। আর ভারত হেরেছে মাত্র ৩ বার। সেই নিরিখে ভারত ১২-৩ ব্যবধানে এগিয়ে। এই একতরফা জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সাফ জানিয়ে দিয়েছেন, ভারত বনাম পাক ম্যাচটি এখন আর প্রতিদ্বন্দ্বিতার (রাইভ্যালরি) পর্যায়ে পড়ে না।

রবিবার ম্যাচ জয়ের পর সাংবাদিক সম্মেলনে সূর্য কুমার প্রতিপক্ষ দল সম্পর্কে বলেন, এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এ বার প্রশ্ন করা বন্ধ করা প্রয়োজন।

আরও পড়ুন :ভারত-পাকিস্তান মেগা ম্যাচের স্কোরশিট দেখে নিন এক ঝলকে

এখানেই থেমে না থেকে সূর্যকুমার আরও বলেন,  যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, “সেটাকে তুল্যমূল্য ক্রিকেট বলা যায়। পরিসংখ্যান আমার জানা নেই। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই। হ্যাঁ, আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।”-

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...