Wednesday, March 25, 2026

দার্জিলিংয়ে খাদে গাড়ি! ঘটনাস্থলেই মৃত ২, আহত ৩

Date:

Share post:

উৎসব পর্যটকের মরশুমে মারাত্মক দুর্ঘটনা দার্জিলিংয়ে। পর্যটকসহ গাড়ি খাদে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ২ পর্যটকের। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতদের বয়স ১৮-২৫-এর মধ্যে। শনিবার ভোরে দুর্ঘটনা ঘটে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তদন্তে কার্শিয়ং থানার (Kurseong police station) পুলিশ।

শিলিগুড়ির নকশালবাড়ি (Naksalbari) এলাকার একদল পর্যটক দার্জিলিং গিয়েছিলেন নিজেদের গাড়িতে। শুক্রবার গভীর রাতে তাঁরা দার্জিলিং (Darjeeling) গিয়েছিলেন। শনিবার ভোরে দার্জিলিং থেকে ফেরার পথে পঙ্খাবাড়ি রোডে (Pankhabari road) তাদের ওয়াগনর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পঙ্খাবাড়ির তিনঘুমটির কাছে তাদের গাড়িটি প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। গাড়ির ভিতরে থাকা পর্যটকদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারের কাজে এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: শনির সকালে গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ আগুন! আহত একাধিক 

জানা গিয়েছে, নকশালবাড়ির পাঁচ যুবক প্রায়ই গাড়ি নিয়ে দার্জিলিং যায়। শুক্রবার বাড়ির লোকের আপত্তি সত্ত্বেও মধ্যরাতে তারা দার্জিলিং রওনা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, তিনঘুমটির (Tingumti) কাছে বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। খাদে পড়ে যাওয়ার পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমিত সিংহ ও রাজেশ পাসওয়ান নামে দুই যুবকের। তিন আহত – রাজ সিং, ঠাকুর ও বিশ্বাস চিকিৎসাধীন হাসপাতালে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...