Wednesday, March 25, 2026

বেপরোয়া গতি, দুটি স্কুটিতে ধাক্কা মেরে কলেজ স্ট্রিটে উল্টে গেল গাড়ি!

Date:

Share post:

খাস কলকাতায় বেপরোয়া গতিতে গাড়ি এড়ালো বড়সড় দুর্ঘটনা। কলেজস্ট্রিটে (College Street) বেপরোয়া গতিতে (over speeding car) আসা গাড়ি ধাক্কা মারে দুটি স্কুটিতে। পরে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মেরে গাড়িটিই উল্টে যায়। তবে ভোররাতে ঘটনা হওয়ায় সেই সময় এই ব্যস্ত এলাকায় তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ির পাঁচ আরোহী আহত হয়।

শনিবার ভোর রাতে কলেজস্ট্রিট (College Street) ও সূর্য সেন স্ট্রিটের (Surya Sen street) সংযোগস্থলে একটি বেপরোয়া গাড়ি শিয়ালদহের দিক থেকে এগিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে রাখা দুটি স্কুটিতে ধাক্কা মারে গাড়িটি। তারপর ধাক্কা মারে পাশের রেলিংয়ে। গাড়ির গতি এত বেশি ছিল যে ধাক্কা লাগতেই সেটি উল্টে যায়।

আরও পড়ুন: সাংসদ-আবাসনের ২০০ মিটার দূরে আগুন: দমকলের ১৪ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণ

বেপরোয়া গাড়িটির ভিতরে চালকসহ পাঁচজন ছিল সেই সময়ে। গাড়িটি উল্টে যেতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন উদ্ধারকাজে। তাঁরাই চালকসহ পাঁচজন আহতকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে (Medical College and Hospital) ভর্তি করে। পরে পুলিশ গাড়িটিকে আটক করে। তদন্ত করে দেখা হচ্ছে কীভাবে এই দুর্ঘটনা ঘটল।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...