Wednesday, March 25, 2026

দুবছর পরে উত্তরবঙ্গ মেডিক্যালে ‘প্লাজমা’ আয়োজন: বিভেদ ভুলে এগোনোর বার্তা

Date:

Share post:

দুই বছর পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) অনুষ্ঠিত হতে চলেছে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্লাজমা’। উৎসব আয়োজনের দায়িত্বে থাকা ছাত্রছাত্রী, ইন্টার্ন, পিজিটি এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেই সম্ভব হয়েছে এবারের আয়োজন।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক ডঃ সঞ্জয় কুমার মালিক, সভাপতি প্রফেসর ডঃ মৈত্রেয়ী কর। এছাড়াও এই কমিটির সদস্য হিসেবে আছেন প্রফেসর ডঃ দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রফেসর ডক্টর কৃষ্ণচন্দ্র সরকার ও অন্যান্যরা।

তবে অনুষ্ঠান শুরুর আগেই বিতর্ক। আয়োজকদের অভিযোগ, কিছু রাজনৈতিক ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপব্যবহার করে অনুষ্ঠানকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্লাজমা কমিটির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সবসময় ছাত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠানকে উৎসাহ দিয়ে এসেছেন, তাই তাঁর নামে এই প্রচার অনৈতিক। কমিটির আরও বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী এমন শিক্ষামূলক উৎসবকে উৎসাহ দেন। তাই সব রাজনৈতিক বিভেদ ভুলে সকলে মিলেই উৎসবকে সফল করে তুলতে আহ্বান জানিয়েছেন আয়োজকরা। আরও পড়ুন: সন্তান পরীক্ষার্থী হলে দায়িত্ব নয় ডিআই-এসআইদের, স্বচ্ছতা বজায়ে কড়া সিদ্ধান্ত পর্ষদের

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...