Wednesday, March 25, 2026

বাঙালি পরিযায়ী শ্রমিকের দেহ ওড়িশার কুয়োয়! তদন্তে কটকে রাজ্য পুলিশ

Date:

Share post:

বাংলার পরিযায়ী শ্রমিকদের যে ওড়িশায় চরম হিংসার শিকার হতে হয়েছে সাম্প্রতিক সময়ে, তার চরম উদাহরণ মিলল এবার। উৎসবের মরশুমে বাড়ি ফিরতে গিয়েও প্রাণ হারাতে হল বাংলার পরিযায়ী শ্রমিককে (Migrant labour))। কারণ, দুর্ভাগ্যক্রমে তাঁর ট্রেনটি ওড়িশার (Odisha) উপর দিয়ে আসছিল। এই পরিস্থিতিতে কটকের (Cuttack) কাছে একটি কুয়ো থেকে পাওয়া পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধারের পরেই বাংলার পুলিশ সেখানে পৌঁছোয় তদন্তে।

পুরুলিয়ার (Purulia) মানবাজারের বাসিন্দা রমেশ মাঝি দীর্ঘদিন ধরে গোয়ায় (Goa) পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। সেখানে ঠিকাদারি সংস্থার অধীনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। কালীপুজো, দিওয়ালি ও ভাইফোঁটা উপলক্ষ্যে গোয়া থেকে ট্রেনে বাড়ি ফিরছিলেন তিনি। সোমবার সেই ট্রেন ওড়িশায় ঢোকার পরে আচমকাই কিছু যুবক তার উপর চড়াও হয়। তার ব্যাগ পরীক্ষা করার দাবি করে।

আরও পড়ুন: গুজরাটে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু নদিয়ার পরিযায়ী শ্রমিকের 

রমেশের পরিবারের দাবি, সোমবার ট্রেন থেকে সে ফোন করেছিল। জানিয়েছিল, ওড়িশার (Odisha) কিছু যুবক তার ব্যাগ তল্লাশি শুরু করে। এরপর তার সঙ্গে আর কোনওভাবেই যোগাযোগ করতে পারেনি তার পরিবার। শনিবার কটকের কাছে সারানপুর এলাকায় একটি মন্দিরের পাশে একটি কুয়ো থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করা হয়। সেই দেহের সঙ্গে থাকা সামগ্রী মিলিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক রমেশের খোঁজ পাওয়া যায়। এরপরই কীভাবে ট্রেন থেকে এই পরিণতি হল তার, তারই তদন্তে কটকে রওনা দেয় পুরুলিয়ার পুলিশ (Purulia police)।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...