Wednesday, March 25, 2026

তৃণমূলের সংখ্যালঘু সেলে রদবদল, তিন সাংগঠনিক জেলায় নতুন সভাপতির নাম ঘোষণা

Date:

Share post:

রাজ্যের শাসকদলে আবারও সাংগঠনিক রদবদল। তৃণমূল কংগ্রেসের জেলা সংখ্যালঘু সভাপতি পদে পরিবর্তন আনা হল। একই সঙ্গে রাজ্য সংখ্যালঘু কমিটিতেও করা হয়েছে নতুন সংযোজন। রবিবার দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও অনুমতিক্রমে প্রকাশিত হয়েছে এই নতুন তালিকা।

এদিন তৃণমূল কংগ্রেসের সরকারি ফেসবুক পেজে বসিরহাট, নদিয়া এবং বীরভূম সাংগঠনিক জেলার মাদার, যুব, মহিলা ও আইএনটিটিইউসি শাখার ব্লক বা টাউন সভাপতিদের নামও ঘোষণা করা হয়। দলের তরফে জানানো হয়েছে, সংগঠনের কাজ আরও সুদৃঢ় করতে এবং তৃণমূল স্তরে কর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালিকা প্রকাশের পরই নবনিযুক্ত সভাপতি ও সদস্যদের অভিনন্দন জানানো হয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়া পেজে তাঁদের সাফল্য কামনা করে বলা হয়েছে, “দলের প্রতি নিষ্ঠা ও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এগিয়ে চলুন।” রাজ্য রাজনীতিতে এই রদবদলকে শাসকদলের আগামী সংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন – দীপাবলির আগেই রাঘবের ঘরে খুশির আলো, মা হলেন পরিণীতি 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...