Wednesday, March 25, 2026

বর্ধমানে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল গুরুতর আহত মহিলা যাত্রীর

Date:

Share post:

বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার প্রায় এক সপ্তাহ পরে মৃত্যু হল আহত এক রেলযাত্রীর। বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College) তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতালে সূত্রে জানা গিয়েছে। এই পদপিষ্টের (stampede) ঘটনায় এটিই প্রথম মৃত্যু। যদিও এই মৃত্যুর দায় রেল (Indian Railway) কর্তৃপক্ষ নেবে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি।

১২ অক্টোবর বর্ধমান রেল স্টেশনে (Bardhaman Railway station) একসঙ্গে দুটি ট্রেনের ঘোষণা হওয়ার পরে ওভার ব্রিজে দুদিকের যাত্রীদের ভিড়ে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হন অন্তত ১০ জন। হাসপাতালে ভর্তি করা হয় ৮ জনকে। এর মধ্যে ৭ জনকে আগে চিকিৎসার পরে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু উত্তরপাড়ার (Uttarpara) বাসিন্দা অপর্ণা মণ্ডলের আঘাত গুরুতর ছিল। তাঁকে বর্ধমান মেডিক্যালের আইসিইউ-তে (ICU) রেখে চিকিৎসা চলছিল।

আরও পড়ুন: চারবছরের শিশুকন্যা খুনের অভিযোগে গ্রেফতার দাদু

সোমবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় অপর্ণা মণ্ডলের। পরিবারের দাবি, ওই দিন তিনি বর্ধমানে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে স্টেশনে ফুট ওভার ব্রিজে (foot overbridge) হুড়োহুড়িতে পড়ে যান। এই ঘটনায় আগেই রেল কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছিল। দাবি করেছিল শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনে যাত্রীদের প্রচুর ভিড় সামলানোর পরিকাঠামো এখনও নেই। এর আগেও বর্ধমান স্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্টের ঘটনায় বহু রেলযাত্রীর মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও স্টেশনের পরিকাঠামোর উন্নতিতে এখনও কোনও পদক্ষেপ নিতে দেখা গেল না রেলকে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...