Wednesday, March 25, 2026

অনিল কুম্বলেকে হেড কোচ রাখবে কেকেআর! জোরালো হচ্ছে জল্পনা

Date:

Share post:

আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ঘিরে প্রত্যেকবার উন্মাদনার পারদ তুঙ্গে থাকে। কিন্তু টিকিট বিক্রির চাহিদা থেকে শুরু করে গ্ল্যামারের ছটায় এই টিম ভরপুর থাকা সত্ত্বেও দু তিনটে ব্যতিক্রমী বছর ছাড়া মালিক শাহরুখ খানকে Shahrukh Khan)খালি হাতেই ফিরতে হয়। তবে এবার শোনা যাচ্ছে নিজেদের পারফরম্যান্স উল্লেখযোগ্য করে তুলতে মরশুমে শুরুর আগেই চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) পরবর্তী হেড কোচ ঠিক করে ফেলেছে কেকেআর ম্যানেজমেন্ট (KKR)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অনিল কুম্বলে (Anil Kumble) নাকি এ বছর বলিউড বাদশার দলের কোচিং দায়িত্ব সামলাবেন বলে জল্পনা জোরালো হচ্ছে।

২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স চলতি বছরে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। দলের একগুচ্ছ তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে শোনা যাচ্ছে আগামী বছরের জন্য এখন থেকেই কোমর বেঁধে নামতে চাইছে দলের কর্তারা।পন্ডিত প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিতেই সমাজ মাধ্যমে নানা সম্ভাবনা ঘোরাফেরা করতে থাকে। অনিল কুম্বলেকে (Anil Kumble) এই পদের জন্য অন্যতম সম্ভাব্যপ্রার্থী হতে পারেন বলে মনে করা হচ্ছে সূত্রের খবর কেকেআর ম্যানেজমেন্ট প্রাক্তন ভারতীয় বোলারের সঙ্গে প্রথম দফার আলোচনা সেরে ফেলেছে। কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনও ঘোষণা না হওয়ায় জল্পনায় সিলমোহর পড়েছে কিনা তা স্পষ্ট নয়।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...