Wednesday, March 25, 2026

দীপাবলির রাতে কলকাতা মেট্রোয় ‘বিনা টিকিটের যাত্রী’! প্রশ্নের মুখে নিরাপত্তা

Date:

Share post:

দীপাবলির রাতে যখন আলোর বাহার ও বাজির শব্দে মুখর কলকাতা, ঠিক তখনই কলকাতা মেট্রোয় (Kolkata Metro) উঠে পড়ল এক ‘বিনা টিকিটের যাত্রী’। অভিযোগ আতশবাজির ঝলকানি ও শব্দে দিশেহারা হয়ে এক পথ কুকুর ঢুকে পড়ে মেট্রোয়। নিরাপত্তা বেষ্টনী ভেঙে একেবারে কোচের ভিতরে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেওয়ালির রাতে হঠাৎই আতঙ্কে ছুটে এসে কুকুরটি স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে পড়ে। এরপর ট্রেনের দরজা খোলা থাকায়, সোজা উঠে পড়ে কামরার ভিতর।

আচমকা এই ঘটনাতে যাত্রীরা ভয় পেয়ে যান, কেউ কেউ নেমে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করেন। আতঙ্ক ছড়ায় গোটা কোচে। পরে শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্রেন দাঁড়ালে মেট্রো কর্মীরা কুকুরটিকে বের করে আনেন। তবে, এই ঘটনায় প্রশ্ন উঠেছে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কীভাবে একটি পথকুকুর মেট্রোর এতটা ভিতর অবধি ঢুকে পড়ল? আরও পড়ুন: কালীপুজোর শব্দদানবে জেরবার: নিজের বাড়িতেই অসুস্থ অভিনেতা সুরজিৎ

তবে দীপাবলির মতো উৎসবের সময়ে এমন ঘটনা একেবারেই অপ্রত্যাশিত নয়। কলকাতায় শব্দবাজি ফাতানতে নিষেধাজ্ঞা থাকলেও রাত সাড়ে ১০টা- ১১টার পরে শহরের বিভিন্ন জায়গাতে শব্দবাজি ফাটানোর ঘটনা বাড়তে থাকে। তবে বাজির আতঙ্কে মেট্রোয় কুকুর উঠে পড়ার ঘটনা শহরের নিরাপত্তাকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...