Wednesday, March 25, 2026

প্রতিবাদ করে দৃষ্টান্ত স্থাপন সন্দীপের, ফের ক্লাব বনাম ইনভেস্টর!

Date:

Share post:

ক্লাব বনাম ইনভেস্টর দ্বন্দ্ব ফের শুরু হল ইস্টবেঙ্গলে(East Bengal)! সন্দীপ নন্দী(Sandip Nandy) ইস্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি লাল হলুদে। চিফ কোচ অস্কার ব্রুঁজোর সঙ্গে সংঘাতের জেরে গোলরক্ষক কোচের পদ ছেড়েছেন সন্দীপ। ভারতীয় ফুটবলে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সন্দীপ।

দুই একটি ব্যতিক্রম বাদ দিলে   আইএসএলের মঞ্চে ভারতীয় কোচরা বরাবরই ডেপুটির দায়িত্ব পালন করে আসেছেন। তাদের মতামতের গুরুত্ব থাকত না। কিন্তু কেউই কোনও রকম প্রতিবাদ করতেন না। কিন্ত সেই কাজটাই করে দেখালেন সন্দীপ  নন্দী। সিদ্ধান্ত ভুল ঠিক হয়েই থাকে। কিন্ত তার জন্য বিদেশি কোচের অপমান সহ্য করেননি, নিরাপদ চাকরির জন্য চুপ করে সহ্য না করে পদত্যাগ করেছেন.

খুব সাধারণ মানের বিদেশি কোচেরা ভারতে কোচিং করতে এসে নিজেদের কেউকেটা ভাবতে শুরু করেন।  অনুশীলনে তাঁদের ভূমিকা থাকে না। ট্রেনিংয়ে বাকি কাজটা সারেন তাঁর মদতপুষ্ট বিদেশি ট্রেনার বা ফিজিক্যাল ট্রেনাররাই। যাঁদের যোগ্যতা নিয়ে থাকে প্রচুর প্রশ্ন। অথচ যোগ্য ভারতীয় সহকারী কোচদের মতামতও নেন না বিদেশি চিফ কোচ।

ভারতের সর্বকালের সেরা গোলরক্ষকদের মধ্যে একজন। দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সন্দীপের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শুধু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো শুধু তাঁকে অপমান করেননি, অপমান করেছেন প্রাক্তন ভারতীয় ফুটবলারদের।

সন্দীপ  কাণ্ডের নেপথ্যে রয়েছে ক্লাব বনাম ইনভেস্টর দ্বন্দ্ব? কারণ সন্দীপ নন্দীকে ক্লাবের পক্ষ থেকে রিক্রুট করা হয়েছিল। ফলে প্রথম থেকেই টিম ম্যানেজমেন্টের পছন্দের পাত্র ছিলেন না বলেই সূত্রের খবর।

ইস্টবেঙ্গল ক্লাব কর্তা ও ইনভেস্টরের মধ্যে দুরত্বের  আভাস পাওয়া যাচ্ছিল এই মরশুমে দল গঠনের সময় থেকেই।  মরশুমের সবে শুরু, এর মধ্যেই নতুন দ্বন্দ্বের সংকেত পাওয়া যাচ্ছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...