Wednesday, March 25, 2026

দুর্ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার: সুস্থতা কামনা করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বসে গেল হেলিপ্যাড। আটকে গেল রাষ্ট্রপতির হেলিকপ্টারের চাকা। যদিও রাষ্ট্রপতি নিজে সেই হেলিকপ্টারে ছিলেন না। ফলে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। গোটা ঘটনা প্রকাশ্যে আসার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) আরোগ্য ও সুস্থতা কামনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কেরলের (Kerala) প্রমদমে অস্থায়ী হেলিপ্যাডে মঙ্গলবার অবতরণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শবরীমালা মন্দির দর্শনের সঙ্গে চারদিনের কেরল সফরে রাষ্ট্রপতি। বুধবার সকালে ঘটে বিপত্তি। প্রমদম (Pramadam) প্রশাসনের দাবি, অল্প সময়ের মধ্যে হেলিপ্যাড (helipad) তৈরি হওয়ায় বিপত্তি ঘটে। তবে এই ঘটনায় কোনওভাবে রাষ্ট্রপতির কোনও ক্ষতি না হলেও ক্ষতির যে একটি আশঙ্কা ছিল, তাতে কোনও সন্দেহ নেই। এই ঘটনা রাষ্ট্রপতির অবতরণের সময়ে হলে সত্যিই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

আরও পড়ুন:

সেই আশঙ্কাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাষ্ট্রপতির শুভ কামনায় জানান, কেরল সফরের সময় আজ সকালে ঈশ্বরের কৃপায় রক্ষা পেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...