Wednesday, March 25, 2026

কীভাবে নিরাপত্তা এড়ালো কুকুর? বিবৃতি দিয়ে সাফাই মেট্রো কর্তৃপক্ষ

Date:

Share post:

কালীপুজোর রাতে আচমকা এক পথকুকুর মেট্রোয় (street dog in kolkata metro) ঢুকে পড়ায় প্রশ্নের মুখে পড়েছিল মেট্রো কর্তৃপক্ষ। কয়েক মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। যাত্রীরা সবাই মেট্রোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন। অবশেষে মঙ্গলবার রাতে কর্তৃপক্ষ জানায় ঠিক কী হয়েছিল সেই রাতে।

এক বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানায়, কালীপুজোর রাতে শব্দবাজির ভয়ে রাস্তার অনেক কুকুরই মেট্রো ষ্টেশনগুলোতে আশ্রয় নেয়। কর্তৃপক্ষ তাদের ও যাত্রীদের সুরক্ষার দিকে কড়া নজর রাখলেও নজর এড়িয়ে কোনওভাবে একটি কুকুর ট্রেনে উঠে পড়ে। খবর পাওয়া মাত্রই কর্মীরা পরের ষ্টেশনে কুকুরটিকে নামিয়ে নেন। কোনও যাত্রী ও কুকুরটির কোনও ক্ষতি হয়নি তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আরও পড়ুন: ক্যানিংগামী লোকালে আগুন আতঙ্ক: নামিয়ে দেওয়া হল যাত্রীদের

প্রসঙ্গত, কালীপুজোর রাতে দূষণের কথা মাথায় রেখে শব্দবাজি ফাটানোতে কড়া নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। কিন্তু নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বিকট শব্দে শহর ও শহরতলীতে দেদার চলে বাজি ফাটানো। শব্দের আওয়াজে কুকুর ভয় পায় তা সবার জানা। তাতেই অনেক কুকুরই দিশেহারা হয়ে ছোটাছুটি আরম্ভ করে আর এদিন তাতেই ঘটে বিপত্তি।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...