Wednesday, March 25, 2026

৩০ বছর পর ফিরল দৃষ্টি! চোখে ইমপ্লান্ট বসানোয় সফল ট্রায়াল

Date:

Share post:

তিন দশক আগে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে নতুন প্রযুক্তির কল্যাণে আবার ফিরে পেলেন সেই দৃষ্টি। ক্যালিফোর্নিয়ার বায়োটেক সংস্থা তৈরি করেছে ‘Prima’ নামের এক ইলেকট্রনিক ইমপ্লান্ট। যা চোখে বসানোর পর ৩০ বছর পর আবার দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের উইল্টশায়ারের বাসিন্দা শীলা।

‘New England Journal of Medicine’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউরোপের পাঁচটি দেশের ৩৮ জন রোগীকে নিয়ে করা পরীক্ষা করা হয়েছিল। ৩২ জনের চোখে ইমপ্লান্ট বসানো হয়েছিল, তাঁদের ২৭ জন দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। ব্যবহার করে পড়তে সক্ষম হয়েছেন। এক বছরের মধ্যেই চোখের পরীক্ষায় গড়পড়তা ২৫ অক্ষর বা পাঁচ লাইন করে বেশি পড়ার তারতম্য লক্ষ করা গিয়েছে। শীলার ক্ষেত্রে উন্নতি আরও তাৎপর্যপূর্ণ। আগে একেবারেই পড়তে না পারা শীলা এখন বই, চিঠি এমনকি সডোকুও পড়ছেন প্রতিদিন। মুরফিল্ডস আই হাসপাতালে পরীক্ষা চলাকালীন কোনও অক্ষরে ভুল করেননি তিনি। আরও পড়ুন : দুর্গাপুর-কাণ্ডে এবার টিআই প্যারেড, গোপন জবানবন্দি ২ অভিযুক্তর

চিকিৎসকদের দাবি, রেটিনার উপর বসানো এই চিপ চশমার সঙ্গে যুক্ত ক্যামেরার মাধ্যমে ছবি নিয়ে তা রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়। তবে optic nerve ক্ষতিগ্রস্ত হলে এই প্রযুক্তি কাজ করবে না। ‘Prima’ ইমপ্লান্ট এখনও লাইসেন্সপ্রাপ্ত নয়, অর্থাৎ এটি শুধুমাত্র পরীক্ষামূলক পর্যায়েই ব্যবহৃত হচ্ছে। তবে চিকিৎসকদের আশা, আগামী কয়েক বছরের মধ্যে এটি NHS-এর অধীনে কিছু রোগীর জন্য উপলব্ধ হতে পারে। Macular Society-এর গবেষণা পরিচালক ড. পিটার ব্লুমফিল্ড জানিয়েছেন, “যাঁদের এতদিন কোনও চিকিৎসা ছিল না, তাঁদের জন্য সত্যিই এটি খুব কার্যকারী।”

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...