Wednesday, March 25, 2026

দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

Date:

Share post:

দুর্গাপুর মেডিক্যাল(Durgapur medical) পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে নির্যাতিতার আইনজীবী এবার বিস্ফোরক দাবি করলেন। তিনি জানান, ‘ধর্ষণের ঘটনা পূর্ব পরিকল্পিত। নির্যাতিতার সহপাঠী ছাত্র মাস্টারমাইন্ড।’ বুধবার এই ঘটনায় ধৃতদের মধ্যে চার জনকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হয়। ওই চারজনকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে মামলার শুনানিতে বিচারক অভিযুক্তদের শনাক্তকরণে টেস্ট আইডেন্টিফিকেশন বা টিআই প্যারেডের নির্দেশ দিয়েছিলেন। আগামী ২৪ তারিখ হবে টিআই প্যারেড। সহপাঠী ছাড়া বাকি পাঁচজনকে টিআই প্যারেডে হাজির করানো হবে।

আজ, দুর্গাপুরে আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণকাণ্ডে ৪ জন অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন তিনি। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় এই ঘটনায় বলেন তদন্তের স্বার্থে ধর্ষণের ঘটনা ঘটার আগে চিকিৎসক পড়ুয়ার সঙ্গে সহপাঠীর কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট বার করে বিচারকের সামনে পেশ করার আবেদন করা হয়েছে। এই মামলায় তিনজন অভিযুক্ত দশ দিনের পুলিশি হেফাজতে ছিল। দু’জন ন’দিনের এবং নিগৃহীতার সহপাঠী আরও এক ডাক্তারি পড়ুয়া ও অভিযুক্ত সাত দিনের পুলিশি হেফাজতে ছিল।

অভিযুক্ত সহপাঠীর উকিল প্রজ্ঞাদীপ্ত রায় যদিও জানিয়েছেন দু’জনের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। অভিযুক্ত সহপাঠী কোনমতেই দোষী নয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী এই মর্মে জানিয়েছিলেন, তদন্তপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কতজন ওই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করেছে সেই বিষয়টি বলা সম্ভব নয়।

_

_

_

_

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...