Tuesday, March 24, 2026

হামাসের সঙ্গে ভগৎ সিংয়ের তুলনা! সমালোচিত কংগ্রেস সাংসদ

Date:

Share post:

হামাস জঙ্গি গোষ্ঠীকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ (Imran Masood)। উত্তরপ্রদেশের সাহারানপুরের (Saharanpur) সাংসদের বক্তব্য প্রকাশ্যে আসতেই চরম বিতর্ক ছড়িয়েছে। সরব হয়েছেন বিরোধীরা।

দিন কয়েক আগে এক পডকাস্টে মাসুদ বলেন,“হামাস তাদের জমি ও স্বাধীনতার জন্য লড়ছে। ভগত সিংও তাঁর জমির জন্যই লড়েছিলেন। আমি মনে করি হামাস নিজের স্বাধীনতার জন্য লড়ছে। হামাসের (Hamas) হাতে পণবন্দি (hostage) হওয়া ২৫০ জন মানুষকে দেখছেন আপনারা, কিন্তু ইজরায়েল যে ১ লক্ষ মানুষকে হত্যা করল তা দেখছনে না।” যখন তাঁকে মন্তব্যটি স্পষ্ট করতে বলা হয়, তখনও তিনি নিজের অবস্থান থেকে সরেননি। তাঁর যুক্তি, “যাঁরা দখলের বিরুদ্ধে লড়ছেন, তাঁদের শুধুমাত্র সন্ত্রাসবাদী হিসেবে দেখা ঠিক নয়।” সাংসদ আরও বলেন, “ইজরায়েল (Israel) প্যালেস্তাইনের (Palestine) মাটি জোর করে দখল করে রেখেছে।”

আরও পড়ুন: কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

বিরোধীরা কংগ্রেস সাংসদের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। বলেন, তাঁর এই মন্তব্য সমস্ত স্বাধীনতা সংগ্রামীর অপমান। আগেও কংগ্রেস বহুবার ভগৎ সিংকে (Bhagat Singh) অপমান করেছে। কংগ্রেস নেতারা স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ, বীর সাভারকর, প্যাটেল এবং বিরসা মুন্ডাকেও অতীতে বহুবার অপমান করেছেন। কংগ্রেস নেতৃত্ব এখনও পর্যন্ত এই বিতর্কে মুখ খোলেনি।

Related articles

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...