Tuesday, March 24, 2026

এসএসকেএমে নাবালিকার ‘শ্লীলতাহানি’র ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের

Date:

Share post:

কলকাতা তথা রাজ্যের গর্ব এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসক পরিচয় দিয়ে নাবালিকা রোগীকে ‘শ্লীলতাহানি’র (Minor girl Assault case) ঘটনায় এবার ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)। হাসপাতালের MSVP-র কাছ থেকে ওই রিপোর্ট তলব করা হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানা গেছে। ট্রমা কেয়ার সেন্টারের (Trauma Care Centre) মতো গুরুত্বপূর্ণ বিভাগের অন্দরে এই ঘটনা ঘটল কীভাবে তা জানতে আগামী তিন দিনের মধ্যে পুরো ঘটনা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayan Swarup Nigam)।

বুধবার (২২ অক্টোবর) চিকিৎসার জন্য SSKM-এর বহির্বিভাগে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, ১৫ বছরের ওই কিশোরীকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন অমিত মল্লিক (৩৪)। SSKM আউট পোস্ট থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পরেই ভবানীপুর থানা নিগৃহীতার সঙ্গে যোগাযোগ করে এবং তার বক্তব্য রেকর্ড করে। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বুধবার রাতেই ধাপা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বিএনএস ২০২৩ এর ৬৫(১) ধারার অধীনে, পকসো আইন, ২০১২-র ৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বাইপাস সংলগ্ন ধাপা এলাকার বাসিন্দা অমিত শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গ্রুপ ডি কর্মী হিসেবে কর্মরত ছিল। বুধবার এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল অভিযুক্ত। নিজেকে ‘চিকিৎসক’ বলে পরিচয় দিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যায় সে। সেখানেই তাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে অন্যরা ছুটে এলে হাতেনাতে ধরা পড়ে অমিত।

 

Related articles

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...