Friday, April 10, 2026

এসটিএফের তল্লাশিতে নায়ারণপুরে গাড়িতে উদ্ধার পাঁচ কোটি

Date:

Share post:

রাজ্যে ফের বিপুল টাকা  উদ্ধার। তবে ইডির হানায় নয়, এসটিএফের(STF) তল্লাশিতে। নায়ারণপুর এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার নগধ ৫ কোটি টাকা।

রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে নারায়ণপুর থানা এলাকার বারো মাথার মোড়ে একটি সন্দেহভাজন গাড়িটিকে আটক করা হয়। এরপরেই রাজ্য পুলিশের এসটিএফ(STF) সেই বড় গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। ওই ঘটনায় গাড়ির চালক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত আকরাম খান (৩৫) এবং ইমরান খান (৩১) দুজনই বীরভূমের বলে খবর। পুলিশ জানিয়েছে গাড়ির ভিতরে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে। তবে ওই টাকা কোথায় যাচ্ছিল, কোথা থেকে এসেছিল, গাড়ির চালক কিংবা তাঁর সঙ্গী সেই বিষয় কোন সদুত্তর দিতে পারে নি।

পুলিশ নারায়ণপুর থানায় একটি মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ।। জানা গিয়েছে, এসটিএফ এর একটি দল এবং নারায়ণপুর থানার স্থানীয় পুলিশ যৌথভাবে বীরভূম থেকে আসা একটি স্করপিও গাড়ি থেকে টাকা সহ সন্দেহজনক জিনিসপত্র আটক করেছে।

এই বিপুল অঙ্কের টাকা তাঁদের কাছে থাকার কোনও যুক্তিসঙ্গত কারণ বা নথিপত্র দুজনের কাছে ছিল না। সমস্ত টাকা জিপার লাগানো একাধিক ব্যাগে রাখা হয়েছিল। সাদা রঙের মাহিন্দ্রা স্করপিও গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

Related articles

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...