Monday, March 30, 2026

জয় পেয়ে শীর্ষে সুন্দরবন, ডায়মন্ড হারবার দলে নিল সাহিলকে

Date:

Share post:

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )। রবিবার  কোপা টাইগার্স বীরভূমকে ২-০ গোলে পরাজিত করলো সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ম্যাচের প্রথমার্ধেই বিজয়ী দলের পক্ষে গোলদু’টি করেন রিচমন্ড কোয়াসি (৬’) ও আকিব নবাব (৩৮’)। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো কোচ মেহতাব হোসেনের দল। গত ম্যাচে হারের মুখ দেখেছিল সুন্দরবন।সমসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার শেষেই রইলো কোপা টাইগার্স বীরভূম।

সোমবার আছে দুটি ম্যাচ।নৈহাটি স্টেডিয়ামে নর্থ ২৪ পরগনা এফসি খেলতে নামবে রয়্যাল সিটির বিরুদ্ধে।কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে নর্থবেঙ্গল খেলবে বর্ধবান ব্লাস্টার্সের বিরুদ্ধে।

বিএসএলে ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন সাহিল হরিজন।ভারতের অনুর্দ্ধ-২৩ জাতীয় দলে খেলা ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে বেঙ্গল সুপার লিগে খেলছেন হাওড়া হুগলি ওয়ারিয়র্সের হয়ে।  ইউনাইটেড স্পোর্টস ক্লাব ছেড়ে তিন মরশুমের চুক্তিতে ডায়মন্ড এফসি-তে যোগ দিলেন সাহিল হরিজন। এই লিগ শেষ হলেই ডায়মন্ড হারবার এফসি-র আই লিগের দলে যোগ দেবেন তিনি।

 

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...