Monday, March 30, 2026

ট্রাম্পকে ফোন করে বলে দিলেন মামদানি, ‘এটা আপনি ঠিক করেননি’!

Date:

Share post:

একেই বলে বুকের পাটা! ট্রাম্পকে ফোন তুলে সরাসরি মামদানি বলে দিলেন ভেনেজুলেয়া নিয়ে যা করছেন তা ঠিক নয়। জহরান মামদানি (Mamdani) যখন ট্রাম্পকে একথা বলছেন তখন হোওয়াইট হাউস চত্বর সহ দেশের ১০০ টা শহরে ট্রাম্পের ঔদ্ধত্যের বিরুদ্ধে মানুষ মিছিল করেছে। সকলের স্পষ্ট কথা মার্কিন প্রেসিডেন্ট এই স্বৈরাচার করতে পারেন না।

মামদানি জানিয়েছেন, “আজ সকালে আমাকে জানানো হয়েছে যে আমেরিকার সেনা বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করেছে এবং তাদের নিউ ইয়র্ক সিটিতে ফেডারেল হেফাজতে রাখার পরিকল্পনা করেছে।
কোনো সার্বভৌম দেশের ওপর একতরফা সামরিক হামলা যুদ্ধ বা ফেডারেল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের সমান।
এভাবে গায়ের জোরে সরকার পরিবর্তনের চেষ্টা শুধু বিদেশের মানুষদেরই প্রভাবিত করে না। এটি নিউইয়র্কের বাসিন্দাদের জীবনেও সরাসরি প্রভাব ফেলে—বিশেষ করে লক্ষাধিক ভেনেজুয়েলানদের উপর, যারা এই শহরকে নিজেদের ঘর বলে মনে করেন। তাঁদের নিরাপত্তা এবং প্রতিটি নিউইয়র্কবাসীর নিরাপত্তাই আমার প্রধান অগ্রাধিকার। আমার প্রশাসন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক নির্দেশনা জারি করবে।” তবে শুধুমাত্র নিউ ইয়র্ক জুড়েই যে বিক্ষোভ হচ্ছে তা নয়। এই ঘটনার পরেই কার্যত ১০০-এর বেশি শহরে শুরু হয়েছে বিক্ষোভ। আরও পড়ুন: ভেনেজুয়েলায় ট্রাম্প-আগ্রাসনে সরব তলসিমা: মার্কিন বিরোধী কবিতা পোস্ট

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...