Wednesday, May 13, 2026

7 দিন নিখোঁজ মা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের

Date:

Share post:

বারাসত: প্রায় সাত দিন ধরে নিখোঁজ মা ৷ কিন্তু সন্ধানে সাহায্য করছে না প্রশাসন ৷ এমনই নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের ৷ সিভিক ভলেন্টিয়ারের মা যমুনা বিশ্বাস (46)৷ তাঁকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের । ইতিমধ্যেই বারাসত থানায় ডায়েরি করেছে পরিবার । পরিবারের অভিযোগ, প্রশাসন তাঁদের শুধুই আশ্বাস দিচ্ছে ৷ কাজের কাজ কিছু হয়নি ৷

জানা গিয়েছে, বারাসত পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের নিবেদিতা পল্লীতে বাড়ি যমুনা দেবীর। বাড়িতে স্বামী ছাড়াও দুই ছেলে,ব‌উমা রয়েছেন । যমুনা দেবীর ছোট ছেলে সুমিত সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন । বারাসত ডাকবাংলো মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তিনি । গত 19 অগাস্ট যমুনা দেবী বসিরহাটে এক আত্মীয়ের বাড়িতে যাবেন বলে বেরিয়ে যান । আত্মীয়ের বাড়িতে ঠিকমতো পৌঁছেছেন কি না,তা জানতে রাতে সেখানে ফোন করে সুমিত । তাঁরা জানান, যমুনা দেবী সেখানে আসেননি ৷

আরও পড়ুন-হাওড়া জুড়ে পুলিশি অভিযান: ধৃত একাধিক দুষ্কৃতী, উদ্ধার প্রচুর অস্ত্র

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...