Friday, March 13, 2026

নিজের দেশেই তীব্র সমালোচনার মুখে ইমরান

Date:

Share post:

সংবিধানের 370 ধারা বাতিল নিয়ে ভারত-পাক কূটনীতির পারদ তুঙ্গে। এ বার সেই আগুনে তেতে উঠল ইসলামাবাদের ঘরোয়া রাজনীতিও। কেন্দ্রের ওই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলের কাছে নালিশের পালা বজায় রেখেছে পাকিস্তান। এমনকি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে বসেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু, এ সব নিয়ে এ বার নিজের দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইমরানের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র চেয়ারম্যান বিলাওল ভুট্টো জারদারি।

সোমবার রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বাবা আসিফ আলি জারদারির সঙ্গে দেখা করতে যান বিলাওল ভুট্টো জারদারি। সেখানেই তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর উচিত শ্রীনগরের কথা ভুলে গিয়ে আগে মুজফফরাবাদে মনঃসংযোগ করা।’’

ইমরানকে আক্রমণ করতে গিয়ে এখানেই থামেননি বিলাওল। তিনি বলেন, ‘‘কাশ্মীর নিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে পাক সরকার। মোদি যখন কাশ্মীর দখল করতে ব্যস্ত তখন সরকার ঘুমোচ্ছিল। তখন ইমরানের সরকার দেশের অর্থনীতি ধ্বংস করা ও বিরোধীদের কোণঠাসা করতে ব্যস্ত ছিল।’’

আরও পড়ুন-রাজস্ব জমা দিতে আর লাইন নয়, এবার অনলাইনেই রাজস্ব জমা

 

 

spot_img

Related articles

কেন্দ্রের ভুল নীতিতেই ৪ সঙ্কটে দেশ! তুলোধনা তৃণমূলের, মোদির সভার মঞ্চ-সজ্জা নিয়ে কটাক্ষ

মোদি সরকারের ভুল নীতির ফলে দেশজুড়ে গ্যাস সঙ্কটের তীব্রতা বাড়ছে। ৪ সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার, তৃণমূল (TMC)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব হলিউডে! অস্কার অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা 

যেকোনও মুহূর্তে ড্রোন হামলা (Drone attack alert) হতে পারে, তাই আসন্ন ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (The 98th Academy...

পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে টাকি হাউজে আয়োজিত ‘স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬’

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বাড়ছে। শরীরের গঠনভঙ্গি সঠিক না হওয়ার কারণে একাধিক রোগ বাসা...

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...