Saturday, April 4, 2026

বিজেপির মত দেখতে, কিন্তু বিজেপি নয়

Date:

Share post:

আমরা যারা বঙ্গবিজেপির একদম সাধারণ কর্মী-সমর্থক, আমাদের কিন্তু একটা সৎ স্বচ্ছ ভাবমূর্তি আছে। রাজ্যের গত ৭২ বছরের ইতিহাসে আজ পর্যন্ত আমরা ক্ষমতার মুখ দেখিনি এবং হাজার প্রলোভন স্বত্বেও কোনো অন্য মতাদর্শের হাত ধরে শাসকের ঘনিষ্ঠ হয়ে নির্ঝঞ্ঝাটে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টাও করিনি। রাজনীতিতে জার্সি বদল খুব সহজ, যে যখন ক্ষমতায় তার আবির মুখে মেখে নিলেই অক্লেশে ক্ষমতার সুফল ভোগ করা যায়। যদি ঘুষ নাও খান, পুলিশ ডেকে ডেকে বিরক্ত করবে না, কোনো গুন্ডা এসে শাসাবে না, কর্পোরেশন আপনার বাড়ির ফেরুল বাড়িয়ে দেবে, পাড়ার ক্লাব প্রেসিডেন্ট করবে, বিস্তর লোকে তেলটেল মারবে, ছোটখাট বেআইনি কাজ আটকাবে না, দালালির দুপাইস কামাই হবে, সে বিস্তর সুবিধা মশাই। আমরা তো এসব কোনো সুযোগই নিইনি, কেবলমাত্র শাসকের জনবিরোধী নীতির বিরোধিতা করে ধমকি, হেনস্থা, মার, জলকামান আর টিয়ারগ্যাস ছাড়া এতগুলো বছর আর কিছুই জোটেনি। কারণ একটাই, যে মতবাদে বিশ্বাস করি, মনেপ্রাণে চাই তা আমার রাজ্য-পরিচালনার মূল প্রাণশক্তি হোক, তাতে ব্যক্তিগতভাবে কে কি পেলাম না পেলাম তাতে কিচ্ছু আসে যায় না। আমাদেরই জামা পড়া কিছু লোক আপস করছে, ব্যক্তিস্বার্থে দলের ক্ষতি করছে, আমরা দেখেছি, কিন্তু টলিনি। এটা শুধু আমার কথা নয়, আমার মতন ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ সাধারণ কর্মী-সমর্থকদের মনের কথা। তাই আমরাই অকৃত্রিম বিজেপি, আমারাই বিজেপির একমাত্র পোস্টার বয়। বাকি সব হয়তো বিজেপির মতো দেখতে, কিন্তু বিজেপি নয়।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...