Saturday, May 9, 2026

বাড়ি ফিরলেন বুদ্ধদেব

Date:

Share post:

অবশেষে সোমবার দুপুরেই আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে পাম এভিনিউয়ের বাড়িতে ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এ ব্যাপারে চিকিৎসকদের বিশেষ সায় না থাকলেও, বুদ্ধবাবুর জেদের কাছে কার্যত হার মেনেই তাঁকে ছুটি দেওয়া হলো। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ঝুঁকি না নিয়ে চিকিৎসক ও নার্স সহযোগে তাঁকে বাড়িতে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই একটানা ঘুমোচ্ছিলেন বুদ্ধবাবু। চিকিৎসকরা তাঁকে দেখে যান। তিনি স্থিতিশীল আছেন বলে দাবি চিকিৎসকদের। তাঁরা জানিয়েছেন, বুদ্ধবাবুর নিউমোনিয়ার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিকও চলবে আরও কিছুদিন। নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপও। যদিও তাঁকে আরও অন্তত তিনদিন হাসপাতালেই পর্যবেক্ষণে রাখতে চাইছিলেন চিকিৎসকরা। কিন্তু বুদ্ধবাবুই রাজি হননি। তিনি বাড়িতেই ফিরতে চাইছেন। এবং শেষ পর্যন্ত তিনি ফিরলেন। জানা যাচ্ছে, ছুটি পেলেও এখনও বেশ দুর্বল রয়েছেন তিনি।

আরও পড়ুন-আজই ফিরছেন বুদ্ধ?

 

Related articles

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...