Thursday, May 14, 2026

অম্বানিদের আয়কর নোটিশ

Date:

Share post:

আয়কর বিভাগ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী এবং তাঁদের তিন সন্তানের বিরুদ্ধে নোটিশ দিল। অপ্রকাশিত বিদেশি আয় ও সম্পদ রাখার অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, আয়কর বিভাগ মুকেশ অম্বানির স্ত্রী নীতা অম্বানি এবং তাঁদের তিন সন্তানের বিরুদ্ধে “অঘোষিত বিদেশি আয় এবং সম্পদ”-এর অভিযোগে নোটিশ দিয়েছে।
আয়কর কর্তৃপক্ষের অভিযোগ, অম্বানিরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ট্রাস্ট এবং এর “অন্তর্নিহিত সংস্থা” কেম্যান দ্বীপপুঞ্জ-ভিত্তিক ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির হোল্ডিংস প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন, যেখানে তাঁরা “চূড়ান্ত সুবিধাভোগী” ছিলেন। দেশের বিভিন্ন এজেন্সিগুলির তথ্যের সাহায্যে তদন্ত শেষে ‘ব্ল্যাক মানি অ্যাক্ট, 2015’-এর অধীনে নীতা অম্বানি, অনন্ত অম্বানি, আকাশ অম্বানি এবং ইশা অম্বানিকে 28 মার্চ নোটিশ জারি করা হয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।

আরও পড়ুন – বাজার ধরতে এবার মেলা করবে কেন্দ্র

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...