Wednesday, May 13, 2026

জনসংযোগের নতুন পন্থা, জন্মদিনে উড়বে মোদির ছবি দেওয়া ঘুড়ি!

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে সামনে রেখে জনসংযোগের নতুন পন্থা নিচ্ছে বিজেপি । আগামী 17 সেপ্টেম্বর মোদির জন্মদিনে আকাশে উড়বে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ঘুড়ি। এমনকি ঐদিন আমজনতাকে কমলাভোগ খাইয়ে মিষ্টিমুখ করানোর তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র এরাজ্যে নয়, সারা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে। একদিকে বাংলা যখন মাতবে বিশ্বকর্মা পুজো উপলক্ষে রংবেরঙের ঘুড়ি ওড়ানোয়, সেসময় মোদির ছবি দেওয়া ঘুড়ি বাড়তি নজর কাড়বে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। রবিবার দক্ষিণ কলকাতার জগুবাবুর বাজারের কাছে এলাকার প্রায় শপাঁচেক ছেলেদের হাতে মোদির ছবি দেওয়া ঘুড়ি তুলে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রহুল সিনহা । তাতে লেখা ছিল চৌকিদার নরেন্দ্র মোদি। এছাড়াও মোদির জন্মদিনে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির আয়োজন করার পাশাপাশি বিভিন্ন হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ এর মতো নানান কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব ।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...